সুধা বেলি
একটা খুব চেনা গলার স্বর : সুধা ফুচকা খাবি ? বাবলু কাকুকে বলে প্রচন্ড ঝাল দিয়ে মাখিয়েছি ,পাগল করা স্বাদ হয়েছে রে! সুধা চিৎকার করে বলল : তেঁতুল জলে লেবুটা ঠিক আছে কিনা একবার দেখে নে, আমি আসছি এখনি। চেনা গলার স্বর টা আবার বলল : শোন আমি কুল আর চালতার আচারও কিনে এনেছি বুঝলি ! ফুচকা খেয়েই ছাদে চলে যাবো ,কুলের বীচি মুখ থেকে দূরে ছুঁড়ে ফেলার কম্পিটিশনে আজকে আমি তোকে হারিয়েই ছাড়বো। আগের বার হাওয়ার পার্শিয়ালটির জন্যই তো তুই হারতে হারতেও জিতে গেলি। সুধা হেসে বলল :সে না হয় হবে কিন্তু তুই আচার টা অরুণ কাকুর থেকে এনেছিস তো ? পাশের নতুন লোকটা কিন্তু একদম ভালো বানায় না। চেনা গলার স্বরটা বলল : না তো কি ? ১৫ মিনিট লাইনে দাড়িয়ে থেকে "কাকু ,আমাকে এবার দাও প্লিস" বলতে বলতে গলা শুকিয়ে যাবার পরই হাতে পেয়েছি এই অমৃত ,মাছি মারা লোকের কাছ থেকে ভ্যাজাল কেনার শর্টকাট আর যেই করুক এই শর্মা মরে গেলেও করবে না। সুধা বলল:আমার কাছেও একটা জিনিস আছে ,কালকে অফিস থেকে বাড়ি ফেরার সময় বাবা ট্রেন থেকে কিনে এনেছে :টক ঝাল মিষ্টি হজমি গুলি। একটা মুখে দিলেই সব মিসের সব গালাগালি মাথা থেকে একেবারে কর্পুরের মত ...